কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে। যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি। তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ একে ‘ভ্রান্ত উসকানি’ ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব বক্তব্য ‘জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না।’

তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উসকে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X