কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি অবরোধ ভাঙার বহু আশা নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশে রওনা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিশাল বহর। সেই যাত্রায় টিকে আছে আর মাত্র একটি নৌযান। সেটি গাজার খুব কাছে জলসীমায় ভাসছে। ইসরায়েল বলছে, অল্প সময়ের মধ্যে এ পর্বও শেষ হবে।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামুদ্রিক অবরোধ ভাঙার প্রচেষ্টা কোনো বড় ঘটনা ছাড়াই শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ শেষ হয়েছে। হামাস-সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে তবে সেটি প্রতিরোধ করা হবে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ঘণ্টাখানেক আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ট্র্যাকার ৪৪টি নৌকার বহরের প্রায় সব জাহাজের অবস্থা পরিবর্তন করে ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক ‘নিশ্চিত বাধাপ্রাপ্ত’ অথবা ‘সম্ভাব্য বাধাপ্রাপ্ত’ বলে ধরে নেওয়া হয়েছে হিসেবে চিহ্নিত করেছে।

তখন বলা হয়, সামারটাইম-জং এবং শিরিনসহ চারটি জাহাজ এখনো চলাচল করছে বলে ধারণা করা হচ্ছে। দুটি জাহাজই আইনজীবীদের বহনকারী আইনি সহায়তাকারী নৌকা। ফিলিস্তিনের জলসীমায় প্রবেশকারী প্রথম ফ্লোটিলা জাহাজ মাইকেনো এবং ম্যারিনেটও এখনো এগোচ্ছে বলে দাবি করা হয়।

তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর ট্র্যাকারটি বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাদের ওয়েবসাইটে প্রবেশ করে নৌযানের কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পেজে কেবল মানচিত্র প্রদর্শন হচ্ছে। কোনো জাহাজ ট্র্যাক বা বর্তমান অবস্থা দেখানো হচ্ছে না। অবশ্য কিছু সময় পর সেটি আবারও সক্রিয় হয়।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নৌবহর থেকে আটক গাজার কর্মীরা নিরাপদ ও সুস্থ আছেন। নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আটক গাজা কর্মীদের আশোদ বন্দরে আনা হচ্ছে। তাদের সবাইকে নিরাপদে ইউরোপে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X