কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ৪

লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন-সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজন্সি জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। তার নাম খালেদ মোহাম্মদ আল-আহমাদ।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

তারা জানিয়েছে, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র হিসেবেও পরিচিত। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালায়।

ইসরায়েল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির পরও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতিতে সম্মতির পর এক বছরে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত নভেম্বরে জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। এ সময়ে অন্তত ১১ জন লেবানিজ বেসামরিক নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বারবার ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে লেবানন সম্প্রতি জাতিসংঘে একটি অভিযোগ করেছে এবং নিরাপত্তা পরিষদকে ইসরায়েলকে হামলা বন্ধ ও লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে যেতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব অন্তত দুই হাজার ৩৬ বার লঙ্ঘন করেছে। এছাড়া লেবাননের পাঁচটি এলাকায় ইসরায়েল এখনো অবস্থান করছে, যার ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং বাস্তুচ্যুত হাজারো মানুষ এখনো ঘরে ফিরতে পারছেন না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X