কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে অব্যাহত থাকবে : ইসরায়েল

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি স্থাপনা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি স্থাপনা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়ে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ কথা জানিয়েছে। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ। খবর দ্যা গার্ডিয়ানের।

বিবৃতিতে সতর্ক করে আইডিএফ জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় আজ বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের তায়িরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, হিজবুল্লাহ আজ বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১০

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১১

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৬

স্বর্ণের আজকের বাজারদর

১৭

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৮

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৯

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X