কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৪

ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের আরনুন শহর থেকে ধোঁয়া উঠছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের আরনুন শহর থেকে ধোঁয়া উঠছে। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৭ জন। রোববার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, সেখানে অবস্থান করা জীবনকে ঝুঁকির মুখে ফেলবে।

পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও তাদের স্থাপনাগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ ও আকাশ হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে ইসরায়েলি সেনাদের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে তাদের দাবি।

গতকাল হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

অন্য এক হামলায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে তিনটি ড্রোন ছোড়ে। তবে সেগুলো সীমান্ত অতিক্রমের আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত বৃহস্পতিবার এই যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়।

চুক্তি অনুযায়ী, আত্মরক্ষার প্রয়োজনে সম্ভাব্য বা চলমান হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েল ধরে রেখেছে।

সরকারি বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লেবাননে তাদের বাহিনী সক্রিয় রয়েছে এবং জোরালোভাবে অভিযান চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লেবাননের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইসরায়েল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। শুধু হামলার জবাব নয়, সম্ভাব্য হুমকি প্রতিরোধেও তারা কাজ করছে।

এর আগে শনিবার নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলার নির্দেশ দেন। ওই দিন দক্ষিণ লেবাননে হামলায় অন্তত ছয়জন নিহত হন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার পাকিস্তানে গিয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়টি তুলে ধরেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, যাতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হয়।

আরাগচি শনিবার ইসলামাবাদে মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ওমানে যাওয়ার পর ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করে দেন।

হোয়াইট হাউস জানায়, ইরান আলোচনায় আগ্রহী। তবে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা নির্ধারিত হয়নি।

শনিবার আরাগচি বলেন, কূটনৈতিক সমাধানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে এখনও নিশ্চিত নয় তেহরান। সোমবার তিনি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১০

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১১

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৩

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৪

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৫

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৬

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৭

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৮

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৯

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

২০
X