কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:৪৫ এএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে দফায় দফায় হামলা

লেবাননের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি স্থান। পুরোনো ছবি
লেবাননের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি স্থান। পুরোনো ছবি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলার জবাবে এবার ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলের এসব হামলা চালিয়ে যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রাখছে বলে ইঙ্গিত দিচ্ছে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও লেবানন সীমান্তে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে।

শুক্রবার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত ৯টি পৃথক অভিযান চালিয়েছে। এর মধ্যে কিছু হামলা লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর এবং কিছু হামলা ব্লু লাইন অতিক্রম করে উত্তর ইসরায়েলে পরিচালিত হয়।

এসব হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ কারণেই তারা লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে বিমান হামলা, গোলাবর্ষণ এবং দখলকৃত এলাকায় স্থাপনা ধ্বংসের মতো পদক্ষেপ।

এদিকে, হিজবুল্লাহর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি শুক্রবার বৈরুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যে ওয়াশিংটনে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল।

নাবিহ বেরি বলেন, লেবাননে হামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের আলোচনার কোনো যৌক্তিকতা নেই। তিনি বর্তমান যুদ্ধবিরতিকেও অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ইসরায়েল বরং লেবাননে হামলা বাড়িয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

নাবাতিহ এলাকার হাবুশ শহরে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন।

এছাড়া সিডনের জরাইরিয়াহ শহরে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। এনএনএর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৪ জন।

এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না এবং সম্ভাব্য আলোচনাও ভেস্তে যেতে পারে কি না তা নিয়ে লেবাননের রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১০

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১১

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১২

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৩

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৪

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৬

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৮

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৯

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

২০
X