কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে অবস্থান জানাল চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এর পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল। ফলে এ পরিস্থিতি এখন উত্তপ্ত মাত্রায় পৌঁছেছে। এরইমধ্যে এ ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন এ ইস্যুতে চীনের মন্তব্য জানতে চাওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। এ সময় তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় ও যাতে পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য তিনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এ সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। কোনো শান্তি প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী স্থবিরতা চলতে পারে না।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। এ লক্ষ্যে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে চীন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চীনের এমস মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। বেইজিংয়ে নিযুক্ত ইসরায়েলের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউভাল ওয়াকস বলেন, তারা চীন থেকে হামাসের এ হামলার বিষয়ে কঠোর নিন্দার আশা করেছিল। কেননা চীনকে নিজেদের বন্ধু হিসেবে দেখে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X