কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহ যুদ্ধে গেলে বিপাকে পড়বে ইসরায়েল

সীমান্তে হিজবুল্লাহর হামলা। ছবি : রয়টার্স
সীমান্তে হিজবুল্লাহর হামলা। ছবি : রয়টার্স

ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। ফলে যুদ্ধ এখন চরমে। এরমধ্যে বিভিন্ন দেশ বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছে। পাল্টা হামলায় ফিলিস্তিনের পক্ষে অংশ নিয়েছে হিজবুল্লাহ। ফলে যুদ্ধ পরিস্থিতি কোনদিকে গড়াবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেতজের সাংবাদিক জিডিওন লেভি বলেছেন, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরায়েল। আমাদের একটি ভিন্ন বাস্তবতার মুখে পড়তে হবে। হিজবুল্লাহ অংশ নিলে ইসরায়েলকে দুটি ফন্টে যুদ্ধ করতে হবে।

আলজাজিরার এক সাক্ষাৎকারে জিডিওন বলে, হিজবুল্লাহ সাথে যদি অধিকৃত পশ্চিম তীরও যুক্ত হয় তাহলে একটি নতুন খেলা শুরু হবে। ইসরায়েলকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে যা তারা আগে কখনো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যাকায় হামলা চালালে বা কোনো স্থলে আক্রমণ হলে সংঘর্ষ অন্যদিকে মোড় নেবে এমন বার্তা দেওয়ার পরপরই শেবা ফার্মে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মূলত এ অঞ্চলটি লেবাননের অধিকৃত এলাকা। ফলে সীমানা অতিক্রম না করেই এ অঞ্চলে হামলা চালিয়েছে দলটি।

আলজাজিরা বলছে, গত কয়েক বছর ধরে নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে হিজবুল্লাহ। ফলে দলটির কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দিয়ে ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম হিজবুল্লাহ। এ ছাড়া দলটির সেনাদের অত্যাধুনিক প্রশিক্ষণ রয়েছে। ফলে এ সংঘর্ষে তারা অংশ নিলে আঞ্চলিক সংঘর্ষের দিকে গড়াতে পারে।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলেছেন, মাউন্ট ডভ এলাকা থেকে গুলি চালানো হয়েছে। এই এলাকাটি ইসরায়েল, লেবানন ও সিরিয়ার সংযোগস্থল। এই তিন দেশই এই এলাকার মালিকানা দাবি করে আসছে। হিজবুল্লাহর হামলার পরপর মাউন্ট ডভ এলাকায় অবস্থিত হিজবুল্লাহর আস্তানায় ড্রোন হামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X