কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মিসরের যে সতর্কবার্তা পাত্তা না দিয়ে মাশুল গুনছে ইসরায়েল

আইডিএফ কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহু। ছবি : টাইমস অব ইসরায়েল
আইডিএফ কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহু। ছবি : টাইমস অব ইসরায়েল

মাত্র কয়েক ঘণ্টার হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। মাত্র ২০ মিনিটে দেশটিতে পাঁচ হাজার রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন আকস্মিক হামলায় ইসরায়েলি গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে নতুন প্রশ্ন তুলল মিসরের গোয়েন্দারা।

৯ অক্টোবর মিসরীয় গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তা সাম্প্রতিক হামলা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, তিনি সোমবার গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলকে বারংবার সতর্কতা দেওয়া হয়েছিল যে, গাজাভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো বড় কিছুর পরিকল্পনা ফাঁদছে।

মিসরীয় এ কর্মকর্তা বলেন, ইসরায়েলিরা পশ্চিম তীর নিয়েই বেশি মনোযোগী ছিল। তারা গাজার ব্যাপারে কম গুরুত্ব দিয়েছে।

অ্যাসোসিয়েট প্রেস জানায়, মিসরীয় এ কর্মকর্তা আরও বলেন, আমরা তাদের এমন বড় একটি বিস্ফোরক অবস্থার বিষয়ে সতর্ক করে আসছিলাম। তবে তারা এসব সতর্কবার্তার তোয়াক্কা করেনি।

মিসরীয় এ কর্মকর্তা তার নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে এসব কথা বলেন।

এদিকে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা জানিয়েছে, এ ধরনের হামলা কীভাবে সম্ভব হলো, তা বুঝতে পারছেন না তারা। এ ধরনের ব্যর্থতার জেরে দেশের অভ্যন্তরে প্রবল চাপের মুখে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

এদিকে নিকট অতীতে এত নাগরিকের মৃত্যু দেখেনি ইসরায়েল। এবার হামাসের সঙ্গে সমঝোতার জন্য মিসরের শরণাপন্ন হলো দেশটি।

হামাসের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও মিসরের কয়েকজন সরকারি কর্মকর্তা মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে সংগঠনটি। এই দলগুলো ইসরায়েলিদের বন্দি হিসেবে আটকে রেখেছিল। ফলে এসব ইসরায়েলির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ইসরায়েলি প্রশাসন।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল মিসর সরকারকে এসব বন্দির মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X