কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ১০ ব্রিটিশ নাগরিকের মৃত্যুর আশঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাসের হামলায় ১০ জনের বেশি ব্রিটিশ নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার (৯ অক্টোবর) যুক্তরাজ্য সরকারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর কিছুক্ষণ আগে ইসরায়েলে হামাসের হামলায় ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, আমরা নিহত এবং তাদের পবিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এ ছাড়া ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি ইসরায়েলি অংশীদার, বিশেষ করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

গতকাল শনিবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে ইসরায়েলে অন্তত ৮০০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও শত শত মানুষ।

হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৫১০ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫০ জনে। আর পশ্চিম তীরে নিহত হয়েছে আরও ১৬ জন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X