কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা?

হামাসের জিম্মি থেকে মুক্তিপ্রাপ্ত দুই মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত
হামাসের জিম্মি থেকে মুক্তিপ্রাপ্ত দুই মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) ওই দুই আমেরিকানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। খবর আলজাজিরার।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘আল-কাসেম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে। দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ ও বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

অন্যদিকে হামাস জিম্মিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাবে এখনো রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় হামাস। নজিরবিহীন এই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস। এ ছাড়া হামাসের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X