কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০২:০৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাফাহ ক্রসিং খুলল, খাদ্য-ওষুধ নিয়ে গাজায় ঢুকল ট্রাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। তাদের অবরোধের কারণে সেখানে বাইরে থেকে কোনো সহায়তা প্রবেশ করতে না পারায় ২৩ লাখের মানুষের এই অঞ্চলে খাদ্য, ওষুধ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ১৫তম দিনে গাজায় প্রবেশের একমাত্র পথ রাফাহ ক্রসিং খুলে দিয়েছে মিসর। এরপরই এই পথ দিয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাকের একটি বহর প্রবেশ করেছে। শনিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, ইসরায়েল ও হামাসের যুদ্ধের ১৫তম দিনে বেশ কয়েকটি ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে ২৩ লাখের মানুষের গাজায় প্রবেশ করছে।

শনিবার হামাসের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, আজ মিসর থেকে রাফাহ ক্রসিং দিয়ে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও সীমিত পরিমাণ টিনজাত খাবার নিয়ে ২০টি ট্রাকের একটি বহর গাজায় প্রবেশ করেছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে প্রায় তিন হাজার টন মানবিক সহায়তা নিয়ে দুই শতাধিক ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিসর প্রান্তে দিনের পর দিন আটকা পড়েছিলে। এরপর গত বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্ট সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হওয়ার পর এ বিষয়ে ঘোষণা দেয় মিসরীয় কর্তৃপক্ষ।

রাফাহ ক্রসিং মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ, যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটিই এখন বন্ধ আছে। ফলে মিসরের এই সীমান্ত পথটিই এখন গাজার অসহায় মানুষের একমাত্র ভরসা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সীমান্তটি মিসর বন্ধ করে দেওয়ায় সেটি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X