কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি কমান্ডার নিহত

ওমর বালভা ছবি: টাইমস অব ইসরায়েল।
ওমর বালভা ছবি: টাইমস অব ইসরায়েল।

লেবানন সীমান্তে অ্যান্টি ট্যাংক মিসাইলের আঘাতে এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সেনা কর্মকর্তার পদবি ছিল স্টাফ সার্জেন্ট (রিজার্ভ)। তার নাম ওমর বালভা, বয়স ২২। তিনি হার্জলিয়ার আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩তম ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন।

বালভা আমেরিকা-ইসরায়েলের দ্বৈত নাগরিক ছিলেন। তারা বাবা-মা ইসরায়েলি। তিনি ম্যারিল্যান্ডের রকভিলে বেড়ে ওঠেন। তিনি ইসরায়েলে আইডিএফে যোগদান করেন।

আইডিএফ জানায়, দক্ষিণ লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলা রুখে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এদিকে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে অনবরত রকেট ও মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে অ্যান্টি ট্যাংক মিসাইল।

শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, আইডিএফ যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে তারা ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যেটা করা দরকার সেটাই করবে।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গ্যালান্ট বলেন, লেবানিজ দল হিজবুল্লাহ ইতোমধ্যেই তাদের হামলার কারণে চরম মূল্য শোধ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X