কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১০০ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১০০ মানুষ হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনারা। এ সময়ে সেন্ট্রাল গাজায় অন্তত ১০০ নাগরিক নিহত হয়েছেন। এসময়ে আরও অন্তত ১৫৮ জন আহত হয়েছেন।

গাজার সরকার ব্যবস্থা পরিচালক আলজাজিরাকে জানান, গাজায় ২৯ হাজারের বেশি মানুষ নিহত অথবা নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এসব লোকের এমন পরিণতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার কারণে গাজায় একের পর এক ভবনধসে পড়েছে। এতে করে পাথরের নিচে অন্তত সাত হাজারের বেশি মানুষ আটকা পড়ে আছেন।

প্রশাসন জানিয়েছে, গাজায় ইসরায়েলের সেনারা হাসপাতালেও তাণ্ডব চালিয়েছে। গাজা ও এর উত্তরাঞ্চলে আট লাখ লোকের জন্য কোনো ধরনের হাসপাতাল সুবিধা অবশিষ্ট নেই।

এর আগে ফিলিস্তিন শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রবেশ করছে না। ফলে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৪০ শতাংশ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গাজার ইউএনআরডব্লিউএবিষয়ক পরিচালক বলেছেন, গাজাবাসী চরম ক্ষুধার সঙ্গে লড়াই করছেন। প্রতিটা দিন তাদের বেঁচে থাকতে, খাবার ও পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে। বাস্তবতা হলো আমাদের আরও ত্রাণসহায়তা প্রয়োজন। এ ক্ষেত্রে আমাদের সর্বশেষ আশা হলো মানবিক যুদ্ধবিরতি।

৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে গাজায় পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এ কারণে গাজার ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ পাচ্ছেন না। অবশ্য মিসর হয়ে রাফাহ সীমান্ত পথ দিয়ে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে শুরু করলে বিপর্যয়কর মানবিক সংকটের কিছুটা লাঘব হয়। তবে তা-ও প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১০

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১১

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১২

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৩

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৪

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৫

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৬

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৭

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৮

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

২০
X