কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে গাজায় অলৌকিক শিশুর জন্ম 

ইনকিউবেটরে শিশু মক্কা। ছবি : এএফপি
ইনকিউবেটরে শিশু মক্কা। ছবি : এএফপি

টানা ১৯তম দিনে পদার্পণ করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে গাজা। যুদ্ধের মধ্যে সেখানে জন্ম হয়েছে এক অলৌকিক শিশুর। হামলায় গর্ভবতী মা মারা গেলেও বেঁচে রয়েছে মক্কা নামের এক শিশু। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান শিশু মক্কার মা দারিন। এ সময় হামলায় আহত হয়েছিলেন তার বাবা আয়মান আবু শামালাহ। তবে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে রক্ষা করে স্ত্রীকে হণ্যে হয়ে খুঁজতে থাকেন তিনি।

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমি ভেবেছিলাম দারিন এবং আমার সন্তান এত জোরে নিচে পড়ার পরে হয়তো মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম। জ্ঞান হারানোর আগে দারিন তাকে সন্তানের খেয়াল রাখার কথা জানান।

হামলার ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণে দারিনের দেহ এতটা বিকৃত হয়ে গিয়েছিল যে, ট্রাউজার দেখে স্ত্রীকে শনাক্ত করেন তিনি। পরে আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালে তাকে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসকদের কাছে সন্তানকে বাঁচানোর অনুরোধ করতে থাকেন। চিকিৎসকরা সিজারিয়ান অপারেশন করে শিশুটিকে বের করে আনতে সক্ষম হন। এরপর নবজাতককে জরুরিভাবে রাফাহ এমিরেটস রেড ক্রিসেন্ট হাসপাতালের পেডিয়াট্রিক ইউনিটে নিয়ে যাওয়া হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, দারিন ও তার স্বামী আয়মান গাজায় ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে রাফাতে আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু যে বিল্ডিংটিতে তারা অবস্থান করছিলেন সেটিতে ইসরায়েলি বাহিনী আঘাত হানে। হামলায় আয়মান তার স্ত্রী ও বাকি সন্তানসহ চারজন আত্মীয় এবং তাদের দুই সন্তান হারিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ সালামেহ এএফপিকে জানান, নবজাতকের অবস্থা খুবই গুরুতর ছিল। তাকে এখানে আনার সঙ্গে সঙ্গে ভেন্টিলেটরে রাখা হয়। এ সময় তার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাচ্ছিল না। তাকে রাখা ইনকিউবেটরে একটি ট্যাগে লেখা ছিল : শহীদ দারিন এবং আবু শামালাহের শিশু। জন্ম তারিখ ২১ অক্টোবর- একই তারিখে তার অন্য দুটি সন্তানেরও জন্ম হয়েছিল। কিন্তু আজ তারা অতীত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১০

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১২

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৩

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৪

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৫

দুদকের সার্চ কমিটি গঠন

১৬

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৭

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৮

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৯

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

২০
X