কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার টার্গেট ইসরায়েলি পারমাণবিক রিসার্চ সেন্টার!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা থেকে ইসরায়েলি পারমাণবিক রিসার্চ ‍সেন্টার সম্বলিত শহর ডাইমোনায় রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার শহরটির প্রায় ১৫ কিমি (প্রায় ৯ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

গাজা উপত্যকার কাছে ইরেজ এবং নেতিভ হাসারা সম্প্রদায়ের বাস। সেখানে রকেট সতর্কীকরণ সাইরেন শোনা যায়। এরপরই হামলার দাবি করে হামাস।

দক্ষিণ ইসরায়েলি শহর ডাইমোনার আশপাশে আরারা বানেগেভ, আবু তালুল, মামশিট, আবু কারেনাত এবং কাসর আল-সিরসহ দিমোনার উপকণ্ঠে বেশ কয়েকটি বেদুইন শহরে রকেট সতর্কীকরণ সাইরেন শোনা গেছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামাস এসব হামলার দায় স্বীকার করে বলেছে, ডাইমোনাকে লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওইদিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X