কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার থেকে নিজেদের নাগরিকদের গুলি করে ইসরায়েলিরা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ। সেখানে দাবি করা হয়েছে, অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে সংগীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তবে ফেস্টিভালে পলায়নপর মানুষের ওপর ইসরায়েলি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়।

নাম উল্লেখ না করে পুলিশের এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি একটি সামরিক হেলিকপ্টার রামাত ডেভিড ঘাঁটি থেকে উড়ে এসে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উৎসবে অংশগ্রহণকারী অনেকেই গুলিবিদ্ধ হয়।

ইয়েদিওথআহরোনথ নামের সংবাদপত্রও অক্টোবর গাজা থেকে হামাসের হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টার হস্তক্ষেপ করার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সংবাদপত্রটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর পক্ষে হামাস জঙ্গিদের শনাক্ত করা কঠিন ছিল। হেলিকপ্টার থেকে উৎসবে আসা বেসামরিকদের ওপর গুলি চালানো হয়

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যোদ্ধারা মূলত কাছাকাছি কিবুৎজ রে'ইম এবং গাজা সীমান্তের নিকটবর্তী অন্য কয়েকটি গ্রামে হামলার পরিকল্পনা করে। তারা ড্রোন এবং প্যারাস্যুটের সাহায্যে ইসরায়েলে প্রবেশের সময় ওই ফেস্টিভাল দেখতে পায়। অনুষ্ঠানে চার হাজার চারশরও বেশি মানুষ উপস্থিত ছিল। হামাসের হামলা দেখে এসব মানুষ দৌড়ে পালায়।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ আরও জানায়, পুলিশের তদন্ত আটক হামাস সদস্যদের জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো জানাচ্ছে- অনুষ্ঠানটি হামাসের লক্ষ্যবস্তু ছিল না। হামাস সদস্যদের কাছ থেকে তাদের হামলার পরিকল্পনা সম্পর্কিত একাধিক ছক বা মানচিত্র খুঁজে পাওয়া গেলেও সেগুলোর কোনোটিতেই অনুষ্ঠানস্থলের কথা পাওয়া যায়নি।

পুলিশের সিনিয়র এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হারেৎজ জানায়, ‘রকেট হামলার চার মিনিট পর হামাস উৎসবস্থলে হামলা করবে কিনা সে সিদ্ধান্ত নিতে নিতেই উৎসবে অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়।

হামলা সম্পর্কে পুলিশের প্রাথমিক একটি প্রতিবেদন ইসরায়েলের চ্যানেল-১২ এর হাতে আসে। প্রতিবেদন অনুযায়ী, হামাস যে আকস্মিক হামলা চালিয়েছিল তাতে সংগীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা ছিল না। ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হামাস সদস্যদের দেহ থেকে উদ্ধার করা ম্যাপ অন্যান্য তথ্য থেকে কথা পরিষ্কার হয়েছে।

প্রতিবেদনে হতাহতের সংখ্যা সংশোধন করে বলা হয়, হামলায় ১৭ পুলিশসহ ৩৬৪ জন নিহত হয়েছে। আগে সংখ্যা ২৭০ বলে জানানো হয়েছিল। উৎসবস্থল থেকে ৪০ জনকে তুলে নিয়ে যায় হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X