কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্মজীবীদের জন্য সুখবর দিল সৌদি সরকার

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত কর্মজীবীদের জন্য দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে দেশটির সরকার। সৌদিতে এখন থেকে কেউ চাইলেই একসাথে দুটি চাকরি করতে পারবে। এমনকি নিয়োগকর্তার অনুমতি ছাড়াই করা যাবে বিদেশ ভ্রমণ। ভিশন ২০৩০ বাস্তবায়নে এমন কোনো উদ্যোগ নেই যা নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

এক বদলে যাওয়া সৌদি আরব দেখছে বিশ্ব। মরুময় দেশটি বিশ্ববাসীর কাছে দিনকে দিন অন্যতম আকর্ষণে পরিণত হচ্ছে। এর পেছনে অনেকটা কাজ করছে সৌদিদের কর্মক্ষমতা। এবার দেশটির কর্মজীবীদের জন্য সুখবর দিল সৌদি আরব।

এতে করে কর্মক্ষেত্রে দারুণ সুযোগ পাচ্ছেন কর্মজীবীরা। সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসাথে দুটি চাকরি করতে পারবেন। প্রাইভেট সেক্টরে কাজ করা লোকদের একত্রে দুটি চাকরি করার অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীর চুক্তিপত্র ও আইনগতভাবে তার সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ফলে এখন থেকে আর কর্মীদের একসাথে দুটি চাকরি করার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না।

ভিশন ২০৩০ বাস্তবায়নে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি তারা তাদের এ বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলছে। উন্নয়নমূলক বিভিন্ন খাতের পৃষ্ঠপোশকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি। এ সংস্কারের অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে আসা-যাওয়ার সুযোগ সুবিধা পাবেন। এ ছাড়া এ নীতির আওতায় অভিবাসী শ্রমিকরা বিদেশে ভ্রমণের জন্যও নিয়োগকর্তার অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সব শেষ পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৬০ লাখের কাছাকাছি। এর মধ্যে বাংলাদেশিসহ বিপুল সংখ্যক প্রবাসী রয়েছেন। তারা কৃষি, আবাসন, প্রযুক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত আছেন।

সৌদি আরবের প্রধান আয়ের উৎস তেল বিক্রি। তবে সম্প্রতি তারা ভিন্ন খাতেও মনোযোগ দিয়েছে। বিশেষ করে পর্যটন খাততে আরও সমৃদ্ধ করতে চান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X