কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জেরুজালেমে বন্দুক হামলা, ৩ ইসরায়েলি নিহত

জেরুজালেমে বন্দুক হামলা, ৩ ইসরায়েলি নিহত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই জেরুজালেমে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলা ঘটে বলে টাইমস অব ইসরায়েল।

সকাল পৌনে ৮টার সময় জেরুজালেমের জনাকীর্ণ এক বাসস্টপে অস্ত্রধারী দুই ব্যক্তি হামলা চালায়। এ সময় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সকালবেলার কর্মব্যস্ত সময়ে একটি গাড়িতে চেপে দুই অস্ত্রধারী ঘটনাস্থলে আসে এবং অপেক্ষমাণ যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আহত হন আরও আটজন। তারা সকলে ইসরায়েলের নাগরিক। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইসরায়েলের ডানপন্থি নেতা বেন গাভির বলেন, আপাতদৃষ্টিতে হামলাকারীদের হামাসের সদস্যই মনে হচ্ছে। তারা মুখে যুদ্ধবিরতির কথা বললেও আরেক সুরে থাকে সন্ত্রাস।

এর আগে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পক্ষ আগের শর্ত মেনে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে। এ সময়ে গাজায় আগের মতো করে মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে। এসব আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হলো কাতার।

এর আগে বৃহস্পতিবার সকালে শেষ ধাপে আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ওই সময়ে ইসরায়েলি প্রিজন সার্ভিস জানায়, বন্দিদের মধ্যে সবশেষ দলকেও মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে পঞ্চম ধাপে ১২ বন্দিকে মুক্তি দেয় হামাস। জবাবে এ সময় আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। টানা দেড় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের এ হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলের নিহত হয়েছেন ১ হাজার ২০০ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X