কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি শেষ হতেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১

শুক্রবার গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
শুক্রবার গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। নতুন করে হামলা শুরুর পর গাজায় ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে ইসরায়েল দাবি করে, তারা গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে। অন্যদিকে হামাস সংশ্লিষ্ট সংবাদমাধ্যম গাজায় বিস্ফোরণ ও গুলির শব্দের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামাসের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার কথা জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকায় তারা হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘোষণার পর শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী পুনরায় হামলা শুরু করার পর থেকে অন্তত ২১ জন নিহত হয়েছে। এদের মধ্যে উত্তর গাজার বেইট লাহিয়ায় দুজন, মধ্য গাজার মাগাজিতে সাতজন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একজন, খান ইউনিসের দক্ষিণে হামাদ শহরে দুজন এবং রাফাহ সীমান্তপথ এলাকায় ৯ জন নিহত হয়েছে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। আজ শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।

এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি কয়েকশ ফিলিস্তিনির বিনিময়ে গাজায় জিম্মি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেয় হামাস। এ ছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণসহায়তা প্রবেশে অনুমতি দেয় ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X