কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তেল রপ্তানিতে ইরানের আয় বাড়ল ৩৫ শতাংশ

২০২২ সালে ইরান অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। ছবি : সংগৃহীত
২০২২ সালে ইরান অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। ছবি : সংগৃহীত

২০২২ সালে ইরান অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। এর আগের বছর দেশটি মোট পাঁচ হাজার চারশ কোটি ডলারের তেল রপ্তানি করে। খবর নিউইয়র্ক টাইমসের।

আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ এ তথ্য নিশ্চিত করেছে। ইআইএ হচ্ছে মার্কিন সরকারের জ্বালানিবিষয়ক প্রধান তথ্য-উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানায়, ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শতকরা ৩৫ ভাগ বেশি তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে ইরান। ইআইএ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের তেল রপ্তানির তথ্য গত ২৮ জুন আপডেট করেছে। এই আপডেট তথ্য থেকে জানা যাচ্ছে, ইরান ২০২২ সালে মোট পাঁচ হাজার ৪০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে।

এই পরিসংখ্যানে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে পঞ্চম প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবে দেখানো হয়েছে। গত বছরের দ্বিতীয়ার্ধে আকস্মিকভাবেই চীনের বেসরকারি কোম্পানিগুলো ইরান থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে। আর এতেই বেড়ে যায় ইরানের তেল রপ্তানির পরিমাণ। ইরানের তেল বিক্রির বিষয়টিকে মার্কিন সরকারের চাপ ও নিষেধাজ্ঞা মোকাবিলার ক্ষেত্রে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী- ইরান প্রতিদিন গড়ে প্রায় বিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। ইরান যাতে বিশ্বে কোথাও তেল রপ্তানি করতে না পারে সেজন্য ২০১৯ সাল থেকে ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ইরান সবসময় বলেছে, তারা এই নিষেধাজ্ঞা বানচাল করে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X