কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে যা বলছে ইসরায়েল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। এবার সে হামলা নিয়ে মুখ খুলেছে ইসরায়েল। তারা হামলার পেছনে কারা রয়েছে তা নিয়েও মন্তব্য করেছে। শনিবার (২৩ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের বিশ্বাস ভারত মহাসাগরের জাহাজে সরাসরি ইরান থেকে হামলা চালানো হয়েছে। যদিও হামলা কারা করেছে তা এখনও নিশ্চিত নয়।

দুটি সমুদ্র পরিচালনা সংস্থা জানিয়েছে, লাইব্রেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে শনিবার ভারতে মহাসাগর পাড়ি দেওয়ার সময় হামলা চালান হয়। একটি সূত্রের দাবি, হামলার শিকার জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। হামলার শিকার জাহাজটি ক্রুড অয়েল পরিবহন করছিল। তবে হামলায় জাহাজের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজটি হামলার ব্যাপারে এখনও কোনো পক্ষ দায় স্বীকার করেনি। হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পর এবার ভারত মহাসাগরেও হামলার ঘটনা ঘটল।

হুথিরা জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা এ হামলা চালিয়ে আসছে। হুথিদের এমন হামলার কারণে বিভিন্ন জাহাজ কোম্পানি এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। অন্যদিকে জাহাজ চলাচল সচল রাখতে এ পথে অ্যালায়েন্স গঠন করছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের সংবাদমাধ্যমের বরাতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় অপরাধ অব্যাহত রাখলে তারা ভূমধ্যসাগর বন্ধ করে দিবে। তবে দলটি কীভাবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি।

গাজায় গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনে এ হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে বলে অভিযোগ হামাসের। তাদের হামলায় অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।

বার্তা সংস্থা তাসনিম ব্রিগেডিয়ার কো-অর্ডানেটিং কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা খুব দ্রুতই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি ও বিভিন্ন জলপথ বন্ধ করে দিতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X