কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের যুদ্ধজাহাজটির নাম আলবোর্জ। ইরান প্রেস টিভির তথ্য অনুযায়ী, আলবোর্জ আলভান্দ শ্রেণির একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এটি ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। ২০১৫ সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তর এলাকা এবং বাব আল-মান্দাব প্রণালিতে টহল কাজ নিয়োজিত ছিল।

তবে এবার ঠিক কোন উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে তা প্রকাশ করেনি বার্তা সংস্থা তাসনিম। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচল নিরাপদ, জলদস্যুতা রোধ ও অন্যান্য কার্যক্রমের জন্য ২০০৯ সাল থেকে লোহিত সাগরের মুক্ত জলসীমায় কাজ করছে ইরানি যুদ্ধজাহাজ।

আলবোর্জ যুদ্ধজাহাজটি বাব আল-মান্দাব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। তবে সেটি কখন প্রবেশ করেছে তা জানায়নি তাসনিম। অসমর্থিত সূত্রের বরাতে সামাজিকমাধ্যমে বলা হচ্ছে, যুদ্ধজাহাজটি শনিবার বিকেলে সেখানে গেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদ এবং হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহ গোষ্ঠীর সদস্যরা। হুতিদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে। এরপর হুতিদের হামলা ঠেকাতে কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি বহুজাতিক নৌজোট গঠন করে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে ইরানি নৌবাহিনী বা জাহাজের গতিবিধি নিয়ে অসমর্থিত প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X