কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনায় ৩৩০ হোটেল অ্যাপার্টমেন্ট বন্ধ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পর্যটকেরা। ছবি : এএফপি
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পর্যটকেরা। ছবি : এএফপি

ক্রমেই কঠোর হচ্ছে সৌদি প্রশাসন। নানা খাতে আইনের কড়াকড়ি শুরু করেছে দেশটি। এরই ধারাবাহিকতায় পবিত্র নগরী মক্কা ও মিদিনার ৩৩০ হোটেল-অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পর্যটন কর্তৃপক্ষ এসব হোটেল অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে। ধার্মিক মুসলমানদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেবার মান উন্নত করতেও পদক্ষেপ নিয়েছে দেশটি।

দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধ করার আগে দুই শহরেই তদন্ত দল পরিদর্শন করেছে। পরিদর্শনে মক্কা নগরীতে দুই হাজারের বেশি আইন লঙ্ঘন হয়েছে। এছাড়া ২৮০ প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করেছে। সেগুলোকে অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে পবিত্র নগরী মদিনায় এক হাজার ২০০টি আইন লঙ্ঘন ঘটেছে। এ ছাড়া লাইসেন্সে সংক্রান্ত জটিলতার কারণে ৫০টি পর্যটন সুবিধা সংক্রান্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় দেশটিতে পর্যটন সেবাখাতকে বিধি ও নিয়ম মেনে এবং মান বজায় রাখতে সেবা প্রদানের আহ্বান জানিয়েছে।

‘আমাদের আতিথেয়তায় আমাদের প্রধান্য’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে সৌদির পর্যটন মন্ত্রণালয় নিজেদের এ খাতকে এগিয়ে নিতে এবং সেবার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন পর্যটক আনার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১০

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১১

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৪

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৫

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৬

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৭

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৮

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৯

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

২০
X