কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে কুয়েতে বেসরকারি খাতের কর্মীদের সুসংবাদ

বেসরকারি খাতের কর্মীরা। ছবি : সংগৃহীত
বেসরকারি খাতের কর্মীরা। ছবি : সংগৃহীত

বেসরকারি খাতের কর্মীদের জন্য সুসংবাদ দিয়েছে কুয়েত। নতুন বছর থেকে দেশটির বেসরকারি খাতের কর্মীরা খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসরকারি খাতের কর্মীদের এ সুযোগ দিতে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি থেকে এ সুবিধা কার্যকর হবে।

দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তৃতীয় পক্ষের সঙ্গে কাজের জন্য মূল নিয়োগকর্তার অনুমোদন নিতে হবে। এরপর কর্মীরা এ সুবিধা নিতে পারবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন কর্মী সর্বোচ্চ চার ঘণ্টা কাজের সুবিধা পাবেন। মূল নিয়োগকর্তার অনুমতিসাপেক্ষে কাজ করতে পারবেন তারা। কেবল বেসরকারি খাতের কর্মীদের জন্য এ সুবিধা কার্যকর হবে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মশক্তিকে যথাযথ ব্যবহার, জনসংখ্যার ভারসাম্য মোকাবিলা ও শ্রমবাজারের বর্তমান চাহিদা মোকাবিলায় এমন উদ্যোগ নিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ।

নতুন করে বেসরকারি খাতের জন্য সুবিধার কথা জানানো হলেও ঠিক কারা কারা এর আওতায় আসবে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ফলে প্রবাসীরাও এর আওতায় আসবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কুয়েতে প্রচিলত আইন অনুসারে খণ্ডকালীন কাজ শ্রম আইনের লঙ্ঘন। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য দেশটি প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। এক দিন আগেও দেশটিতে ৫৭৫ জন প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X