কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র

১১ জানুয়ারি থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। ছবি : সংগৃহীত
১১ জানুয়ারি থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবারের হামলায় ইরানপন্থি গোষ্ঠীটির দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মার্কিন বাহিনী। এগুলোকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সামরিক জাহাজের জন্য আসন্ন হুমকি হিসেবে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আত্মরক্ষার্থে এসব ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

গত ১১ জানুয়ারি থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই হামলা করছে তারা।

যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তারা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজ জব্দ করার পর থেকে অন্তত ২৬টি জাহাজে হামলা চালিয়েছেন হুতিরা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

লোহিত সাগর দিয়ে প্রতিদিন তিন থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আনা-নেওয়া করা হয়। তবে হুতিদের হামরার জেরে এর পরিমাণ প্রায় ৪০ শতাংশের বেশি কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X