কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের অস্ত্রভাণ্ডারে যোগ হলো নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

আরমান অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা। ছবি : সংগৃহীত
আরমান অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করেছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি ইরান। নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে নিজেদের তৈরি আরমান অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং আজরাখশ বিমান প্রতিরক্ষাব্যবস্থা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং হামাসের প্রতি সংহতির অংশ হিসেবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। ইরানপন্থি এই গোষ্ঠীটির হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়া ও ইরাকে ইরানপন্থি গোষ্ঠীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির উপস্থিতিতে দুটি গাড়ির ওপর নতুন অস্ত্রের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইরনা জানায়, দেশের প্রতিরক্ষা জগতে নতুন সিস্টেম যোগ হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, আরমান ক্ষেপণাস্ত্রব্যবস্থা একযোগে ১২০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে ৬টি লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে। অন্যদিকে আজরাখশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ৫০ কিলোমিটার এলাকার মধ্যে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এতে ৪টি ক্ষেপণাস্ত্র রয়েছে।

এর আগে গত জুন মাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছিল ইরান। ওই ক্ষেপণাস্ত্রের নাম ছিল ফাত্তাহ। এটি এক হাজার ৪০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X