কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মক্কায় হজযাত্রীদের জন্য প্রস্তুত ১৮৬০ ভবন

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

হাজিদের যাবতীয় প্রক্রিয়া সহজীকরণে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আবর। এর আওতায় হাজিদের আবাসন নিশ্চিত করতে প্রায় দু’হাজার ভবনের লাইসেন্স দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুসলিম হজযাত্রীদের আবাসনের দায়িত্বে থাকা সৌদি কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত হজের মওসুমে হাজিদের থাকার জন্য পবিত্র মক্কা নগরীতে এক হাজার ৮৬০টি ভবনকে লাইসেন্স দেওয়া হয়েছে। এসব ভবনে অন্তত ১২ লাখ হজযাত্রীর আবাসন নিশ্চিত হবে।

গালফ নিউজ৮ জানিয়েছে, আগামী ৮ মে পর্যন্ত ভবন মালিকদের থেকে লাইসেন্সের আবেদন নেওয়া হবে। ফলে মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত ভবনের সংখ্যা পাঁচ হাজার ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের তথ্যানুসারে, ২০২৩ সালে ২০ লাখ হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। করোনোর পর গত বছরের এ সংখ্যা সর্বোচ্চ। এর ফলে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে হজযাত্রীর সংখ্যা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হজযাত্রীদের শুক্রবার (০১ মার্চ) থেকে ভিসা ইস্যু করা শুরু করেছে সৌদি আরব। আগামী ২৯ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। এরপর ৯ মে থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসা শুরু করবেন।

আগামী জুনে হজ মৌসুম শুরু হবে। এ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজবিষয়কমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানিয়েছেন, এবার পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X