কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

অসুস্থ নেতানিয়াহু যাচ্ছেন হাসপাতালে, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং ইয়ারিভ লেভিন (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং ইয়ারিভ লেভিন (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হার্নিয়া ধরা পড়েছে। এই জন্য রোববার তার একটি অস্ত্রোপচার করা হবে। ফলে স্বাভাবিকভাবে কাউকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। অবশ্য ইতিমধ্যে একজনকে এই পদে বেছেও নিয়েছেন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, শনিবার রাতে রুটিন চেকআপের সময় নেতানিয়াহুর শরীরে একটি হার্নিয়া পাওয়া গেছে। এই জন্য রোববার তার অস্ত্রপচার করা হবে। এই সময় তাকে সাধারণ চেতনানাশক দেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার সময় ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত এবং ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে নেতানিয়াহুর শারীরিক অবস্থা জটিল নয় বলেই ইঙ্গিত দিয়েছে তার কার্যালয়। এমনকি বিষয়টি বুঝাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন পর্যন্ত করা হয়। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমি আপনাদের আশ্বাস্ত করছি যে আমি এই চিকিৎসা সফলভাবে সম্পন্ন করব এবং খুব দ্রুত কাজে ফিরব।

এর আগে গত জুলাই মাসে নেতানিয়াহুকে একটি পেসমেকার লাগাতে হয়েছিল। তখনও নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। হামাসে ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালালে এই বিক্ষোভে ভাটা পড়ে।

৭৪ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে ষষ্ঠ মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিচার বিভাগীয় সংস্কার, দুর্নীতি, গাজা যুদ্ধ ও বন্দিদের মুক্তি নিশ্চিত করতে না পারায় বর্তমানে তার জনপ্রিয়তা অনেক কমে গেছে। তার নেতৃত্বের প্রতি সামান্যই আস্থা রাখছেন ইসরায়েলিরা। এমনকি এখন নির্বাচন হলে বিরোধীদের কাছে একেবারে গোহারা হারবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X