কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ সবুজ দুবাইয়ের আকাশ, বিরল দৃশ্য দেখল মরু শহর

হঠাৎ সবুজ দুবাইয়ের আকাশ। ছবি : সংগৃহীত
হঠাৎ সবুজ দুবাইয়ের আকাশ। ছবি : সংগৃহীত

গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে দুবাই। বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত মরু শহরের জনজীবন। গত ৭৫ বছরেও আরব আমিরাতে এরকম বৃষ্টিপাত হয়নি। তবে দুবাইয়ের এই বন্যাকে ছাপিয়ে এখন আলোচনায় শহরের আকাশের রহস্যময় সবুজ রং। দুবাইয়ের আকাশ হঠাৎ কেন সবুজ বর্ণ ধারণ করল তা নিয়ে চলছে জোর আলোচনা।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কালো মেঘে ঢাকা দুবাইয়ের আকাশ ধীরে ধীরে রং বদলে যেতে থাকল এবং সবুজ রঙে ঢেকে গেল! হঠাৎ সবুজ রঙের আকাশ দেখে স্তম্ভিত হয়ে পড়েছিলেন শহরের বাসিন্দারা।

এমন রঙের নেপথ্যে রহস্য কী তা নিয়ে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষাও। অনেকে বিষয়টি রহস্যময় বলে দাবি করলেও একটা অংশ আবার বলছেন, ঝড় আসার আগের মুহূর্তের ইঙ্গিত ওই সবুজ রঙের আকাশ। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

দুবাইয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাধারণত দেড় বছরে সেদেশে যতটা বৃষ্টিপাত হয়, সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধু ২৪ ঘণ্টায় (সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত)। ১৯৪৯ সাল থেকে এমন বিপুল বৃষ্টি দেখেনি আরব আমিরাত।

প্রবল বৃষ্টিতে শুষ্ক মরুঝড়ে অভ্যস্ত দুবাই শহরের চেনা ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে দুবাইয়ে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং শুরু হয়েছিল ২০০২ সালে। সেখানে এত কম সময়ের মধ্যে এতটা বৃষ্টি দেখে বিস্মিত হয়েছে দুবাইবাসী। বিশ্ব উষ্ণায়নের ফলেই আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করছেন পরিবেশবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১১

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৩

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৪

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৬

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৭

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৮

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৯

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

২০
X