কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০১:১০ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলা ঠেকানোর উপায় জানালেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

টানা সাত মাসের ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এখন বাকি কেবল দক্ষিণ গাজার রাফা শহর, যেখানে বসবাস করছেন বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি। স্বাধীনতাকামী যোদ্ধাদের ধ্বংস করতে শেষ পর্যন্ত শহরটিতে স্থল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যদিও এর বিরোধিতা করে আসছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমন অবস্থায় রাফাতে ইসরায়েলের হামলা একমাত্র যুক্তরাষ্ট্র ঠেকাতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট জানান, শুধু যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজার সীমান্ত নগরী রাফাতে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলি অভিযান বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। আব্বাস বলেন, রাফাতে হামলা হলে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হবে, যা হবে সবচেয়ে বড় বিপর্যয়।

গাজায় থাকা হামাসের সবশেষ ব্যাটালিয়নগুলো ধ্বংস করতে রাফা শহরে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু বাহিনী। যদিও এলাকাটিতে নিয়মিতই বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে ইসরায়েলি আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X