কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে অবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসরায়েল।

রোববার (২৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহতে হামলা চালিয়েছে। এ হামলা লক্ষ্য ছিল হিজবুল্লাহর এক শীর্ষ সদস্য। রোববারের এই হামলা এক বছর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির আরেকটি প্রকাশ্য লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েল তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে হামলাকে ‘নির্ভুল লক্ষ্যভেদ’ বলে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। হিজবুল্লাহও এখনও কোনো মন্তব্য করেনি।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের হারেত হ্রেইক এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং ভবন, আশপাশের গাড়ি ও দোকানে ব্যাপক ক্ষতি হয়। হামলার পরপরই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ার বিশাল মেঘ আকাশে উঠছে এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত এলাকায় জড়ো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, এই হামলার নির্দেশ তিনি দিয়েছেন এবং লক্ষ্য ছিল হিজবুল্লাহর ‘চিফ অব স্টাফ’ হিশাম আলি তাবাতাবাইকে হত্যা করা।

ইসরায়েলি সূত্র বলছে, গত বছরের যুদ্ধে তাকে হত্যার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল—এটি তৃতীয় প্রচেষ্টা। হিজবুল্লাহ এখনো নিশ্চিত করেনি তিনি আহত বা নিহত হয়েছেন কিনা।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অল্টারনেটিভ পলিসি ইনস্টিটিউটের নন-রেসিডেন্ট ফেলো সুআহিব জাওহের বলেন, তাবাতাবাই সম্ভবত হিজবুল্লাহর সামরিক নেতৃত্ব পুনর্গঠনের দায়িত্বে ছিলেন। বৈরুতের দক্ষিণ উপশহর লক্ষ্যবস্তু হওয়া দেখায় যে লেবানন রাষ্ট্র এসব হামলা বিস্তৃত হওয়ার বিরুদ্ধে কোনও বাস্তব নিশ্চয়তা পাচ্ছে না।

তিনি আরও বলেন, এটি মূলত চাপ প্রয়োগের কৌশল। পরিস্থিতি যতক্ষণ বোমা হামলা ও টার্গেটেড হত্যার জন্য উন্মুক্ত থাকবে, ততক্ষণ বড় ধরনের স্থল আক্রমণের সম্ভাবনা কম।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X