কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহে আটক ১৯ হাজার অভিবাসী

সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি আরব। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে ১৯ হাজার ৫০ জনকে আটক করা হয়েছে। বসবাস বা কাজের অনুমতি না থাকা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৯৮৭ জনের বিরুদ্ধে রেসিডেন্সি আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি-লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৬৭ জন এবং ২ হাজার ৬৯৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ব্যক্তি ইথিওপিয়ার নাগরিক। এ ছাড়া ইয়েমেনের রয়েছেন ৩৬ শতাংশ নাগরিক। এরবাইরে বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করছে।

দেশটির প্রচলিত আইনানুসারে, সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারীকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি সরকার এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X