কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে, গত বুধবারও গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছিল তারা। খবর প্রেস টিভির।

ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) জানিয়েছে, আজ সোমবার, (৬ এপ্রিল) সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়।

প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে এইলাত বা উম্মুল রাশরাশ শহরের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে।

বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতেই থাকবে।

সর্বশেষ এই হামলার দু-দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নতমানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X