কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে সৌদি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসলামের অন্যতম ফরজ বিধান হজ। পবিত্র এ বিধান পালনে সারা বিশ্বের মুসলমানরা সৌদিতে জড়ো হচ্ছেন। হজযাত্রীদে আরামদায়ক সেবা দিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদবামাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের হাজিরা মসজিদে নববীতে এলে তাদের নাম নভিভুক্ত করা হবে। এরপর গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ তাদের আতিথেয়তা করবে। এ ছাড়া হজযাত্রীদের জন্য ২৪ ঘণ্টা জমজমের ঠান্ডা পানির ব্যবস্থা রাখা হয়েছে।

জমজম পানি ব্যবস্থাপনা বিভাগ প্রতিদিন মক্কা থেকে মসজিদে নববীতে ৩০০ টন পানি পরিবহন করবে। এরপর এসব পানি ব্যাপকভাবে পরীক্ষার মাধ্যমে এবং মসজিদজুড়ে রাখা কুলার যন্ত্র দিয়ে মুসল্লিদের জন্য সরবরাহ করা হবে।

এ ছাড়া মসজিদে নববীতে মুসল্লিদের রোদের তাপ থেকে মুক্তি দিতে ধাতব নির্মিত ছাউনি রাখা হয়েছে। এতে দুই লাখ ২৮ হাজার মুসল্লি ছায়া নিতে পারবেন। প্রতিটি ছাউনির উচ্চতা ১৫ মিটার এবং ওজন ৪০ টন। এসব ছাউনিতে স্বর্ণ ও তামার দৃষ্টিনন্দন কারুকার্য রাখা হয়েছে। ছাউনিতে পানির ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, তাপ থেকে মুক্তি দিতে ৪৩৬টি বিশেষ ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া কুয়াশার মতো পানির সঙ্গে ঠান্ডা বাতাস মিশিয়ে শীতল পরিবেশ তৈরির ব্যবস্থা রাখা হয়েছে। দুই মসজিদের মেঝে বিশেষ ধরনের সাদা মার্বেল দিয়ে মোড়ানো হয়েছে। এ মার্বেল সূর্যের তাপকে শোষণ করতে পারে। এ ছাড়া মেঝেতে খালি পায়ে হাঁটতে পারবেন মুসল্লিরা।

মাবেল পাথরগুলো বিশেষ যত্নে প্রতিস্থাপন করা হয়েছে। এগুলো কিবলামুখী রাখা হয়েছে। পাশাপাশি সম্প্রসারণের সময়ে সাবধানে রক্ষণাবেক্ষণ এবং পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X