কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদরা জানিয়েছেন, বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন আরবি বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কঠিন হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে ২৭ জুন পবিত্র আরাফাতের দিন হবে এবং ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে।

১৮ জুন আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর বড় শহরে চাঁদ দেখার সম্ভাবনা কেমন থাকবে সেটিও জানিয়েছেন জ্যোতির্বিদরা।

আগামী ১৮ জুন জাকার্তায় সূর্যাস্তের ৭ মিনিট পর চাঁদও অস্ত যাবে। তখন চাঁদের বয়স থাকবে সাড়ে ৬ ঘণ্টা। ফলে টেলিস্কোপ দিয়েও এদিন জাকার্তায় চাঁদ দেখা যাবে না। সূর্যাস্তের ২৯ মিনিট পর আবুধাবির আকাশে চাঁদ অস্ত যাবে। তখন এটির বয়স থাকবে ১২ দশমিক ৪ ঘণ্টা। জাকার্তার মতো আবুধাবিতেও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে না। সৌদির রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৩১ মিনিট পর চাঁদ ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ১৩ ঘণ্টা। তবে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকা সাপেক্ষে চাঁদ দেখা যেতে পারে।

ফিলিস্তিনের জেরুজালেমে সূর্যাস্তের ৩৭ মিনিট পর চাঁদ অস্ত যাবে। এটির বয়স থাকবে ১৩ দশমিক ৮ ঘণ্টা। তবে টেলিস্কোপেও এ শহরে চাঁদ দেখা কঠিন হবে। আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রোতে আগামী ১৮ জুন সূর্যাস্তের ৩৬ মিনিট পর চাঁদও মিলিয়ে যাবে। তখন এটির বয়স থাকবে ১৪ ঘণ্টা। জেরুজালেমের মতো কায়রোতেও চাঁদ দেখার জন্য টেলিস্কোপ এবং পরিষ্কার আকাশের প্রয়োজন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X