কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকো সীমান্তে অত্যাধুনিক রিপার ড্রোন মোতায়েন

অত্যাধুনিক একটি ড্রোন। ছবি : সংগৃহীত
অত্যাধুনিক একটি ড্রোন। ছবি : সংগৃহীত

মেক্সিকো সীমান্তে উড়ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ সীমান্ত এলাকায় অত্যাধুনিক এই ড্রোন মোতায়েন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ।

জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, অপরাধী চক্র ও মাদকের ল্যাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ওই ড্রোন।

বিগত বাইডেন প্রশাসন সীমান্ত এলাকায় এমকিউ-৯ রিপার ড্রোন ওড়ানোর অনুমতি দিয়েছিল। তবে এই ড্রোন কোনো অস্ত্র বহন করছে না, তাই এটা প্রাণঘাতী নয় বলেও বর্ণনা করছেন মার্কিন কর্মকর্তারা। গেল ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার আগের প্রশাসনের এই কর্মসূচি চলমান রেখেছেন।

গোয়েন্দা নজরদারিতে মেক্সিকো সরকারের অনুমোদন রয়েছে বলেও জানিয়েছে ফক্স নিউজ। নজরদারির মাধ্যমে যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র, তা মেক্সিকো সরকারের সঙ্গে বিনিময় করা হচ্ছে।

এতে করে মাদক কারবারি ও মাদকের কারখানা সংশ্লিষ্ট যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড খুব দ্রুততার সঙ্গে বন্ধ করে দিতে পারছে মেক্সিকো।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১০

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১১

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১২

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৩

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৫

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৬

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৭

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৮

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৯

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

২০
X