কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

ইরানের তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র। ছবি : সংগৃহীত

নতুন করে ড্রোন ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। বুধবার দেশীয়ভাবে তৈরি করা এসব অস্ত্র উন্মোচন করা হয়।

ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেতনে বলা হয়েছে, বুধবার দেশীয়ভাবে তৈরি উন্নত নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিপ্লবী গার্ডের (আইআরজিসি) স্থল বাহিনীর ‘গ্রেট প্রফেট ১৯’ মহড়ার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয়। এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান চিফস অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি উপস্থিত ছিলেন।

ইরনা জানিয়েছে, উন্মোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিএম-৪৫০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া রয়েছে ফাত'হ-৩৬০, দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ফজর-৫ এবং স্বল্প-পাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

এছাড়া নতুন ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিনসহ মোহাজের-১০ এবং মোহাজের-৬ কৌশলগত ড্রোন এবং গোলালেহ, ডালাহু এবং শাহু ডেস্ট্রয়ার ড্রোনসহ বিভিন্ন কামিকাজি ড্রোন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলের মাজান্দারান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি অনুপ্রবেশকারী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আইআরজিসি। মাজান্দারান প্রদেশের আইআরজিসি কমান্ডার সিয়াভাশ মোসেলেমি বলেছেন, এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার মাধ্যমে নিরাপত্তা হুমকি দূর করা সম্ভব হয়েছে এবং সম্ভাব্য সংকট প্রতিরোধ করা গেছে। তবে তিনি নেটওয়ার্কের সংখ্যা, জড়িত ব্যক্তি বা অপারেশনের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১০

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১১

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১২

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৩

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৪

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৫

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৬

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৭

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০
X