কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কানাডায় উৎসব চলাকালীন গাড়িচাপায় বহু হতাহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভার শহরে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়িচাপায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় ফিলিপিনো কমিউনিটির আয়োজিত ‘লাপু লাপু ডে’ উৎসব চলাকালীন একটি গাড়ি মানুষের ভিড়ে উঠে পড়ে। শনিবার রাতে পুলিশ এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে। যেখানে ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ উৎসব চলছিল। এ সময় রাস্তাজুড়ে পতাকা মিছিল, খাবারের স্টল এবং হাজারো উৎসবপ্রেমী মানুষ ভিড় করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালো রঙের গাড়ি এলোমেলোভাবে চলছিল এবং হঠাৎ করেই সেটি উৎসবস্থলে ঢুকে পড়ে। হাজারো মানুষ তখন উৎসবে উপস্থিত ছিলেন। এক প্রত্যক্ষদর্শী ও খাবারের ট্রাকের মালিক, ইয়োসেব ভারদেহ বলেন, ‘আমি শুধু একটি ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম, বাইরে এসে দেখি রাস্তার মাঝে শুধু শরীর ছড়িয়ে ছিটিয়ে আছে।’

এ ঘটনায় এখনও পর্যন্ত নিহত ও আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গাড়িচালককে আটক করা হয়েছে এবং তারা আরও তথ্য বের করার চেষ্টা করছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনডিপির নেতা জগমীত সিং, যিনি মাত্র কয়েক মিনিট আগেই এলাকা ত্যাগ করেন। তিনি বলেন, ঘটনাটি এতটাই ভয়ানক যে কিছু বলার ভাষা নেই। আমি কিছুক্ষণ আগেই সেখানেই ছিলাম—ওই সব হাসিমুখের শিশুদের কথা ভাবতেই মন ভেঙে যাচ্ছে।

এই ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি, ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মার্ক কারনি বলেন, এই ভয়াবহ ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। নিহত ও আহতদের পরিবার এবং কানাডার ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমরা সবাই আপনাদের শোকে শামিল।

তিনি আরও জানান, ফেডারেল সরকার তদন্তের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, এই উৎসবটি ১৬শ শতকের ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতা লাপু লাপুকে স্মরণ করে পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X