কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। খবর আলজাজিরার।

সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত একটি মিশনে থাকা বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মেক্সিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল।

দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার হয়েছেন, তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাতান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করে এবং গ্যালভেস্টন উপসাগরের কাছে শেষবারের মতো শনাক্ত হয়।

মেক্সিকোর নৌবাহিনী আরও জানায়, বিমানটি ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে সমন্বয়ে একটি চিকিৎসা মিশনে অংশ নিচ্ছিল। এই সংস্থা গুরুতর দগ্ধ শিশুদের জরুরি চিকিৎসার জন্য গ্যালভেস্টনের একটি শিশু হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে।

দুর্ঘটনার খবর পেয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় শেরিফ দপ্তরের ডুবুরি ও উদ্ধারকারী দলও তল্লাশি চালাচ্ছে।

দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতি কী ভূমিকা রেখেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X