স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি মুখ থাকলেও দেশের কোচেই ভরসা ঢাকার

ঢাকা ক্যাপিটালস লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস লোগো। ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিদেশি কোচিং স্টাফ মানেই আধুনিকতা—এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। প্রধান কোচ বিদেশি হলেও দলের কোচিং কাঠামোর মূল শক্তি গড়ে উঠেছে দেশি স্টাফদের ঘিরে। খেলোয়াড়দের সঙ্গে নিবিড় বোঝাপড়া, শারীরিক অবস্থা সম্পর্কে বাস্তব জ্ঞান এবং স্থানীয় কোচদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার দীর্ঘমেয়াদি লক্ষ্য—সব মিলিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের অভিজ্ঞ কোচ মাহবুব আলী জাকি।

আসন্ন মৌসুম সামনে রেখে ঢাকা ক্যাপিটালসের কোচিং স্টাফে স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে বলেই স্পষ্ট করেছেন জাকি। তার ভাষ্য অনুযায়ী, দলের প্রতিদিনের কাজকর্ম, অনুশীলন ও খেলোয়াড় ব্যবস্থাপনার বড় অংশই সামলাবেন দেশি কোচ ও সাপোর্ট স্টাফরা। বিদেশি মুখ হিসেবে থাকছেন কেবল প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড এবং একজন অ্যানালিস্ট।

সোমবার এক সংবাদ সম্মেলনে জাকি বলেন, দলের দর্শন শুরু থেকেই পরিষ্কার। “আমাদের মূল নির্ভরতা দেশি কোচিং স্টাফের ওপর। প্রধান কোচ হিসেবে টবি র‍্যাডফোর্ড থাকবেন, অ্যানালিস্টও বাইরে থেকে আসবে। কিন্তু ফিজিও, ট্রেইনারসহ বাকি স্টাফে আমরা দেশিদেরই প্রাধান্য দিয়েছি।”

বিশেষ করে ফিজিও ও ট্রেইনারদের ক্ষেত্রে বিদেশি বিকল্পে না যাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ। তার মতে, খেলোয়াড়দের শারীরিক অবস্থা বোঝার জন্য কেবল সার্টিফিকেট নয়, প্রয়োজন দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও পারস্পরিক বিশ্বাস। যারা নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে কাজ করেন, তারাই ইনজুরি, ফিটনেস কিংবা ওয়ার্কলোডের সূক্ষ্ম দিকগুলো ভালোভাবে ধরতে পারেন।

জাকি আরও যোগ করেন, ‘ফিজিওর ভূমিকাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়রা যাদের সঙ্গে সবসময় কাজ করে, তারাই জানে কে কী অবস্থায় আছে, কোথায় সমস্যা হচ্ছে, কখন কী প্রয়োজন। এই বোঝাপড়াটা বাইরের কেউ একদিনে অর্জন করতে পারে না।’

ঢাকা ক্যাপিটালসের এই নীতির পেছনে আরেকটি বড় লক্ষ্যও রয়েছে—স্থানীয় কোচিং ট্যালেন্টকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ তৈরি করা। বিদেশি কোচদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশি স্টাফদের শেখার পরিবেশ তৈরি করাই ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

সব মিলিয়ে, তারকাখচিত বিদেশি স্টাফের পথে না গিয়ে খেলোয়াড়-কেন্দ্রিক ও বাস্তবভিত্তিক এক কোচিং দর্শনই বেছে নিয়েছে ঢাকা ক্যাপিটালস—যেখানে আস্থার জায়গা দেশ, আর লক্ষ্য আন্তর্জাতিক মান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X