বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রহস্যময় রূপে ফিরছেন কিয়ারা

কিয়ারা আদভানি I ছবি: সংগৃহীত
কিয়ারা আদভানি I ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এলো আরও এক বড় চমক। বলিউড সেনসেশন কিয়ারা আদভানি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন এই ছবিতে। আর তার এই অন্তর্ভুক্তি যেন সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। আসন্ন এই ছবিতে নাদিয়া চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। যে চরিত্র শুধু গল্পের গভীরতা বাড়াবে না, বরং ছবির আবহে যোগ করবে ভয়ংকর ও রোমাঞ্চকর এক নতুন মাত্রা।

বহুমুখী অভিনয় দক্ষতা ও শক্তিশালী রূপে পর্দায় উপস্থিতির জন্য পরিচিত কিয়ারা আদভানি এবার ধরা দিতে চলেছেন একেবারেই ভিন্ন রূপে। আবেগঘন চলচ্চিত্র থেকে শুরু করে উচ্চমাত্রার বাণিজ্যিক সিনেমা—বিভিন্ন ঘরানায় নিজেকে প্রমাণ করা এই অভিনেত্রীর ক্যারিয়ারে ‘টক্সিক’ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।

সম্প্রতি প্রকাশ পাওয়া কিয়ারার ফার্স্ট লুক পোস্টার এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। পোস্টারে কিয়ারাকে দেখা যায় ঝলমলে আলোয় ভরা এক রঙিন সার্কাসের পটভূমিতে— আকর্ষণীয়, রহস্যময় ও বহুস্তরীয় অবতারে।

তবে বাহ্যিক আড়ম্বরের আড়ালে পোস্টারে স্পষ্ট হয়ে ওঠে চরিত্রটির ভেতরের গভীর আবেগ। চোখে-মুখে লুকিয়ে থাকা শোক ও বিষণ্নতার ছাপ ইঙ্গিত দেয় এক শক্তিশালী অভিনয়নির্ভর চরিত্রের।

সব মিলিয়ে স্পষ্ট, নাদিয়া কোনো গতানুগতিক চরিত্র নয়; বরং এটি কিয়ারা আদভানির ক্যারিয়ারে এক রূপান্তরমূলক অধ্যায় হয়ে উঠতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহানদাস। যশ ও কিয়ারা আদভানির পাশাপাশি এতে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ আরও একঝাঁক তারকা।

এদিকে কিয়ারাকে সবশেষ দেখা যায় চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ওয়্যার ২’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। কিয়ারার পাশাপাশি সিনেমায় অভিনয় করেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআরসহ আরও অনেকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X