বগুড়া ব্যুরো ও আদমদীঘি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণের পর লোটো শোরুম মালিককে হত্যা

পিন্টু আকন্দ। ছবি : সংগৃহীত
পিন্টু আকন্দ। ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের পর লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আদমদীঘি উপজেলার শালগ্রাম কোমরপুর এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে মাইক্রোবাসসহ ফেলে রেখে যায়।

নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগর থানার লোহাচড়া গ্রামের বাসিন্দা। তিনি সদরের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে লোটো শোরুম দিয়ে ব্যবসা করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলা সদরে তার ব্যাবসাপ্রতিষ্ঠান থেকে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সাদা রঙের মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরে আদমদীঘি উপজেলার শালগ্রাম কোমরপুর এলাকায় হত্যা করে মাইক্রোবাসসহ ফেলে রেখে যায়।

এ ঘটনায় মাইক্রোবাস চালক সানোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সানোয়ার দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এ বিষয়ে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার ওসি আতাউর রহমান ও দুপচাচিয়া থানার ওসি সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X