স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গিলকে নিয়ে দল ঘোষণা, আরও আছেন যারা

গিলকে নিয়ে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাঞ্জাব। ছবি : সংগৃহীত
গিলকে নিয়ে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাঞ্জাব। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ দল থেকে বাদ পড়া শুভমান গিলকে নিয়ে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাঞ্জাব। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের লড়াই শুরু হবে ২৪ ডিসেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মহারাষ্ট্র।

শুভমান ছাড়াও তারকা ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন অভিষেক শর্মা ও আর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটাররা। এই তিন ক্রিকেটারের পাশাপাশি দলে আছেন একাধিক পরিচিত পাওয়ার-হিটার ও অলরাউন্ডার প্রভসিমরান সিং, নামান ধীর, অনমলপ্রীত সিং, রামনদীপ সিং, সানভির সিং ও হারপ্রীত ব্রার।

পাঞ্জাবের বোলিং আক্রমণের দায়িত্বে গুরনূর ব্রার ও কৃষ্ণ ভাগত। ঘোষিত দলে থাকলেও গিল, অভিষেক ও আর্শদীপ কয়টি ম্যাচে খেলতে পারবেন এই বিষয়টি এখনও নিশ্চিত না।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১১ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া শুভমান গিল ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়া পাঞ্জাব এবারের লিগ পর্বের ৭টি ম্যাচই খেলবে জয়পুরে। ২০২৪-২৫ মৌসুমে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আর্শদীপ সিং। তাদের গ্রুপে রয়েছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, গোয়া ও মুম্বাই। লিগ পর্ব শেষ হবে ৮ জানুয়ারি।

পাঞ্জাবের স্কোয়াড- শুভমান গিল, অভিষেক শর্মা, আর্শদীপ সিং, প্রাভসিমরান সিং (উইকেটকিপার), হারনূর পান্নু, অনমলপ্রীত সিং, উদয় সাহারান, নামান ধীর, সলিল অরোরা (উইকেটকিপার), সানভির সিং, রামনদীপ সিং, জশনপ্রীত সিং, গুরনূর ব্রার, হরপ্রীত ব্রার, রঘু শর্মা, কৃষ্ণ ভাগত, গৌরব চৌধুরী ও সুখদীপ বাজওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X