কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

দুর্গে দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত
দুর্গে দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

হাইতিতে একটি ঐতিহাসিক দুর্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেখানে পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লাফেপিয়েরে কিটাডেলে এ দুর্ঘটনা ঘটে। এটি ১৯শ শতকের শুরুর দিকে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান এ দুর্গটি।

হাইতির সিভিল প্রোটেকশনের নর্ড বিভাগের প্রধান জ্যঁ অঁরি পেতি জানান, দুর্গের প্রবেশপথে ভিড়ের মধ্যে হুড়োহুড়ির সময় এই পদদলিতের ঘটনা ঘটে। এসময় বৃষ্টিও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন সেখানে বার্ষিক উদযাপন উপলক্ষে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী জড়ো হয়েছিলেন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে হাইতি নানা দুর্যোগের সম্মুখীন হয়েছে। গ্যাং সহিংসতা, নিরাপত্তা বাহিনীর অভিযান, জ্বালানি ট্যাংক বিস্ফোরণ এবং ২০২১ সালের ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X