বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের যান্ত্রিক ত্রুটি পিছু ছাড়ছে না ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

কয়েক মাস আগেই বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে দুদিন আটকা পড়ে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর নিজ দেশ থেকে বিমান এনে যান্ত্রিক ত্রুটি মেরামতের পরই ভারত ছাড়তে পেরেছিলেন তিনি। এবারও একই ঘটনার শিকার হয়েছেন ট্রুডো। তবে ভারতে নয়, ঘটনা ঘটেছে ক্যারিবীয় দেশ জ্যামাইকায়। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৬ ডিসেম্বর ছুটি কাটাতে সপরিবারে জ্যামাইকা যান ট্রুডো। সেখানে ৯ দিন অবস্থান করে ৪ জানুয়ারি দেশে ফেরেন।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কানাডিয়ান বিমানবাহিনীর দুটি সিসি-১৪৪ বিমান প্রধানমন্ত্রীর সহায়তায় জ্যামাইকায় ছুটে যায়। ট্রুডোর দেশে ফেরার আগে মঙ্গলবার যান্ত্রিক ত্রুটি মেরামত করে ফেলে তারা। ফলে তিনি মূল বিমানে করেই দেশে ফিরেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন থেকে দেশে ফেরার সময়ে ট্রুডোর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়া। ফলে তাকে টানা ৪৮ ঘণ্টা হোটেলে আটকা থাকতে হয়। দুদিন পর কানাডা থেকে বিমানে করে একটি বিশেষজ্ঞ দল তার বিমানের ত্রুটি মেরামত করে। এরপরই নিজ দেশে ফেরেন কানাডার প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X