বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ
কোরআন অবমাননা

কাতারের সুপার মার্কেটে সুইডিশ পণ্য বয়কট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে দেশটির সব পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার। দেশটির অন্যতম বৃহৎ সুপার মার্কেট ‘সোক আল বালাদি’ তাদের শেলফ থেকে সুইডিশ পণ্য নামিয়ে রেখে বয়কটের এ ঘোষণা দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রদিবেদনে বলা হয়েছে, সোক আল বালাদি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুইডিশ পণ্য বিক্রয় বন্ধ থাকবে।

সুইডেনে গত ২৮ জুন পুলিশের নিরাপত্তায় সালমান মমিকা নামের এক ইরাকি যুবক কোরআন অবমাননা করে ও আগুন দেয়। এরপর গত ২০ জুলাই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সালমান ইরাকের নাগরিক ও সুইডেনে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। এ ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানায়।

আরও পড়ুন : কোরআন অবমাননার ঘটনায় একাট্টা মুসলিম বিশ্ব

এ ঘটনার প্রতিবাদে অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) তাদের বিশেষ দূতকে বহিষ্কার করে এবং জিসিসি সেক্রেটারি জেনারেল সুইডিশ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

সুইডেন ছাড়াও ডেনমার্কে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর ও সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। এ ঘটনার পর সুইডিশ পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X