কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর ও কাতারসহ ৮ মুসলিম দেশের

মিসর, কাতার ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
মিসর, কাতার ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিসর ও কাতারসহ আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গাজা সংকটের মধ্যেই রাফাহ সীমান্ত ক্রসিং শুধু ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে একমুখীভাবে খোলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তারা। তাদের মতে, এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি করবে।

শনিবার (০৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী সিওজিএটির মাধ্যমে যে ঘোষণা দিয়েছে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী শান্তি পরিকল্পনার প্রথম ধাপেরই লঙ্ঘন। দেশটি রাফাহ কেবল গাজাবাসীর বের হওয়ার জন্য খোলা হবে বলে জানিয়েছে।

দেশগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা রাফাহ ক্রসিং দ্বিমুখীভাবে খোলার দাবি জানিয়েছে। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ প্রস্তাবে রাফাহ উভয় দিক দিয়ে খোলা এবং গাজায় একটি প্রযুক্তিবিদনির্ভর ফিলিস্তিনি সরকার গঠনের কথা বলা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, যদিও অক্টোবর ১০ থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, গত সাত সপ্তাহে ইসরায়েল অন্তত ৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। শনিবার ভোরে বেইত লাহিয়ায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা পরিবারের সদস্যদের সাথে তাদের খামার পরিদর্শনে গিয়েছিলেন।

গাজা সিটির পূর্বাঞ্চল, মাঘাজি শরণার্থী শিবির এবং রাফাহসহ বিভিন্ন স্থানে অন্তত ২০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনুস ও রাফাহর পূর্বাঞ্চলে ট্যাংক ও আর্টিলারি হামলার খবরও পাওয়া গেছে। সমুদ্র উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকাতেও ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে।

বর্তমানে ইসরায়েল গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলের একটি বড় অংশসহ মোট এলাকায় প্রায় অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণে রেখেছে।

দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেন, যুদ্ধবিরতি এখনো পূর্ণাঙ্গ নয়। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েলি সেনারা সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করবে এবং স্থিতিশীলতা ফিরবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) পাঠানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এর প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সীমান্তে আলাদা রাখা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ ক্রসিং যুদ্ধ শুরুর পর থেকেই বেশিরভাগ সময়ই বন্ধ থাকায় গাজায় মানবিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসা ও খাদ্যসহ জরুরি সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। গত অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X