শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আহাম্মদ উল্লাহ সিকদার
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিনগ্রহের প্রাণীদের কাছে পাঠানো প্রথম রেডিও বার্তায় কী ছিল?

ভিনগ্রহের প্রাণীর কাল্পনিক চিত্র
ভিনগ্রহের প্রাণীর কাল্পনিক চিত্র

কারা থাকে দূর আকাশে? কেমন তাদের চলন-বলন? তা নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। ভিনগ্রহের প্রাণীদের নিয়ে রয়েছে কত-শত কল্পকাহিনি।

এসব কাহিনির ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সিনেমাও। মহাকাশবাসীদের সঙ্গে যোগাযোগ করতে ৫০ বছর আগে পাঠানো হয়েছিল ইলেকট্রনিক সিগন্যাল। উদ্দেশ্য ছিল, ফিরতি বার্তা পাওয়ার। কী ছিল সেই বার্তায়? ভিনগ্রহ থেকে কী কোনো জবাব এসেছিল?

১৯৭৪ সালের ১৬ নভেম্বর। পুয়ের্তো রিকোর আরেচিবো অবজারভেটরি থেকে প্রথমবারের মতো অ্যালিয়েনদের কাছে রেডিও বার্তা পাঠানো হয়। ওই সময় এই অবজারভেটরিতেই বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গেল-ডিশ রেডিও টেলিস্কপ ছিল। আমাদের পৃথিবী থেকে ৮ কিলোপারসেক দূরত্বে অবস্থিত হারকিউলিস নক্ষত্রপুঞ্জের গ্রেটার গ্লোবুলার ক্লাস্টার লক্ষ্য করে ওই বার্তা পাঠানো হয়েছিল।

মূলত স্ট্যান্টবাজির অংশ হিসেবে ওই বার্তা পাঠানো হয়েছিল। আরেচিবো টেলিস্কোপের বড় ধরনের আপগ্রেড করা হয়। এরপরই জ্যোতির্বিজ্ঞানীরা আগের চেয়ে উন্নত টেলিস্কোপটির সক্ষমতা যাচাই করে দেখতে চাইছিলেন। আর অ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগের এই দায়িত্ব দেওয়া হয় রেডিও জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেককে। তিনি তখন অবজারভেটরিটির পরিচালক ছিলেন।

মহাকাশবাসীদের লক্ষ্য করে পাঠানো বার্তা ছিল বাইনারি ডিজিট অর্থাৎ শূন্য ও একের সমন্বয়। এর মাধ্যমে পাঠানো হয়েছিল কিছু সংখ্যা। সঙ্গে পাঠানো হয় মানবজাতির বেসিক কিছু তথ্যসংবলিত ছবিও। প্রথমে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা, তারপর মানুষের ডিএনএর আণবিক সংখ্যা পাঠানো হয়। এরপর ডিএনএর নিউক্লিওটাইডস, হিউম্যান জিনোম এবং ডিএনএ-র ডাবল হেলিক্স স্ট্রাকচারও অ্যালিয়েনদের কাছে পাঠানো হয়।

এমনকি যুক্তরাষ্ট্রে একজন মানুষের গড় উচ্চতা কত সেটিও পাঠানো হয়। এ ছাড়া মানব আকৃতির একটি পিক্সেলেটেড ইলাস্ট্রেশন, পৃথিবীর সেই সময়ের জনসংখ্যা কত সেই তথ্যও ভিনগ্রহের প্রাণীদের জানানো হয়। পাশাপাশি সৌরজগতের একটি ডায়াগ্রাম, আরেচিবো রেডিও টেলিস্কোপের একটি ছবি এবং সেখানে থাকা ডিশের ব্যাসার্ধ কত, তা-ও পাঠান জ্যোতির্বিদরা।

পরবর্তীতে ডাবা সোবেলের সঙ্গে মিলে ইজ অ্যানিওয়ান আউট দেওয়ার? নামে একটি বই লিখেন ড্রেক। সেখানে মানবজাতি নিয়ে পাঠানো বার্তার বিস্তারিত বর্ণনা করেন তিনি। ড্রেক জানান, পুরো বার্তাটি ছিল ১ হাজার ৬৭৯ বিটের। আর এটা ২৩ বাই ৭৩ পিক্সেলের একটি গ্রিড হিসেবে পাঠানো হয়েছিল। যাতে করে ভিনগ্রহের প্রাণীরা এই বার্তা ডিকোড করতে পারে। অবশ্য পৃথিবীবাসী ভিনগ্রহ থেকে ফিরতি কোনো বার্তা পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X