কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিবাহবার্ষিকীতে কপাল খুলল দম্পতির, পেলেন ২৩ কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়ে হঠাৎ ভাগ্যের চাকা ঘুরে গেল এক মার্কিন দম্পতির। একসঙ্গে বসে লটারির টিকিট ঘষতেই মিলল বিশাল পুরস্কার, ২০ লাখ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২৩ কোটি টাকা।

৪৪ বছর বয়সী ওকল্যান্ড কাউন্টির এক নারী জানান, তার স্বামী ও তিনি ডায়মন্ডস অ্যান্ড গোল্ড নামের স্ক্র্যাচ-অব লটারির নিয়মিত খেলোয়াড়। বিবাহবার্ষিকীর দিন তারা স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে টিকিট কিনে একসঙ্গে ঘষেন। হঠাৎই চোখে পড়ে মিলেছে ২০ লাখ ডলার! প্রথমে বিশ্বাস হয়নি, তাই স্ক্যান করে নিশ্চিত হন।

বিজয়ী নারী বলেন,

আমি কাঁপতে শুরু করেছিলাম। পুরোপুরি অবিশ্বাস্য লাগছিল! আমাদের বিবাহবার্ষিকীতে এটাই ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ।

দম্পতি জানান, তারা এই অর্থ দিয়ে একটি বাড়ি কিনবেন, বিনিয়োগ করবেন এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য টাকা জমিয়ে রাখবেন।

মিশিগান লটারি কমিশনার সুজানা স্ক্রেলি বলেন, এই দম্পতির জন্য দারুণ এক স্মরণীয় দিন হয়ে থাকবে। আর তাদের এই পুরস্কার ভবিষ্যৎ প্রজন্মেরও কাজে লাগবে, জেনে ভালো লাগছে।

সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X